বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সৃজিতের শরৎচন্দ্রের ট্রেলারে কবিগুরুর ‘লুক’ নিয়ে চর্চা, নজর কাড়লেন টোটা

01 October, 2026 8:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পুজোয় আসছে পিরিয়ড ড্রামা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। অক্টোবরের প্রথম দিনই ট্রেলার মুক্তি সোশ্য়াল মিডিয়ায় । পরাধীন ভারতের পটভূমিতে তৈরি এই ছবিতে একের পর এক বাঙালি মনীষীর উপস্থিতি। শুরুতেই দেখা গিয়েছে নেতাজীকে। তবে সবচেয়ে বড় চমক রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র। ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রে থাকছেন ‘মেমোরিজ ইন মার্চ’-এর মতো প্রশংসিত ছবির পরিচালক-অভিনেতা সঞ্জয় নাগ। প্রবীণ রবীন্দ্ররূপের সঙ্গে তাঁর সাদৃশ্য় পর্দায় অন্য় আবহ তৈরি করছে। তবে চমকের শেষ এখানেই নয়। পর্দায় কবিগুরু হিসেবে সঞ্জয় নাগ থাকলেও রবীন্দ্রনাথের কণ্ঠে রয়েছে কবি জয় গোস্বামীর গলায।

রবীন্দ্রনাথের চরিত্রায়নে এই যুগলবন্দি আগেও হয়েছে। কবিগুরুর তথ্যচিত্র ‘জীবনস্মৃতি’-তে এমনই করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। সেখানে যুবক রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছিলেন সমদর্শী দত্ত। সেবারও রবিঠাকুরের কণ্ঠে গলা দিয়েছিলেন জয় গোস্বামী। বাংলার ইতিহাস, সাহিত্য ও বিপ্লবের বহু অজানা অধ্যায় উঠে আসবে এই ছবিতে। তার ওপর জয় গোস্বামীর গভীর, গম্ভীর কণ্ঠে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ ছবিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশাবাদী চলচ্চিত্রপ্রেমীরা।

আরও পড়ুন: সারাজীবন মাটির সুরে বিভোর থেকেছেন শচীন কর্তা

শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায়ের শতবর্ষে লেখককে সম্মান জানিয়ে ছবি করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। ব্রাত্য় বসুর নাটক থেকে নতুন ছবি  ‘উইঙ্কল টুইঙ্কল’ মানুষের পছন্দের তালিকায় এসেছে। শেষ ছবি রিলিজ করার দু-মাসের মধ্য়ে নতুন ছবি, তাও আবার পুজোর মধ্য়ে রিলিজ। ‘পথের দাবি’র মতো জনপ্রিয় বইকে কেন্দ্র করে চিত্রনাট্য়। তাই এই ছবিতে সৃজিতের সবথেকে বড় বাজি টোটা রায়চৌধুরী। প্রথম ঝলকে তাঁর লুক ও অভিনয়ের সামান্য় অংশ আগেই প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারেও তাঁর ব্য়তিক্রম দেখা যায়নি। অন্য়দিকে সৃজিতের ছবিতে ফের দেখা যাবে আবীর ও মিমির যুগলবন্দি। পরাধীন ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে  বাস্তবসম্মত আবহ তৈরি হলে, এই ছবি হতে পারে এবার পুজোর অন্য়তম আকর্ষণ।

প্রতিবেদন

UTSAB RC