বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

প্লুটোয় বইছে তরল নাইট্রোজেন

17 August, 2026 7:42 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক : ২০০৬–এর ২৪ আগস্ট গ্রহের মর্যাদা হারায় আমাদের সৌরজগতের শেষ সীমানায় থাকা প্লুটো। সূর্যের আলো সেখানে প্রায় পৌঁছয় না বললেই চলে। পুরো জায়গাটাই জমাট বরফে ভরা। কিন্তু সামনে এসেছে চমকে দেওয়া এক তথ্য। গবেষকরা এই ‘‌বামন গ্রহে’‌ তরল নাইট্রোজেনের হদিশ পেয়েছেন। চমকানোর অবশ্য আরও বাকি আছে। কারণ, প্লুটোয় থাকা বিশাল হিমবাহ স্পুটনিক প্ল্যানিটিয়ার উত্তর প্রান্তের ফাটল দিয়ে সেই তরল নাইট্রোজেন ক্রমশ ওপরে উঠে আসছে!‌ এই খবর সম্প্রতি সামনে এনেছে দ্য প্ল্যানেটারি সায়েন্স পত্রিকা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্লুটোর মধ্যে জমে থাকা নাইট্রোজেনের বিশাল হিমবাহের নাম স্পুটনিক প্ল্যানিটিয়া। এটা আয়োতনে আমেরিকার টেক্সাস এবং ওকলাহোমা রাজ্যের মোট আয়তনের চেয়েও কয়েকগুণ বড়। ২০১৫ সালে বামন গ্রহ প্লুটোর গা ঘেঁষে উড়ে গিয়েছিল নাসার যান নিউ হরাইজনস। তখনই এই মহাকাশযান প্লুটোর বেশ কিছু ছবি পাঠিয়েছিল নাসাকে। গত ১১ বছর ধরে সেসব ছবি নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

সেগুলি বিশ্লেষণ করে স্পুটনিক প্ল্যানিটিয়ার উত্তরের ওপরের দিকে বেশ কিছু কালচে দাগ দেখতে পাওয়া গেছে। মাঝেমধ্যে সেই দাগগুলোকে ভেজা বা আর্দ্র হয়ে উঠতেও দেখা গেছে ছবিতে। পৃথিবীতে বৃষ্টি বা ভূগর্ভস্থ তরল পদার্থের কারণে যেভাবে হিমবাহের ওপরের দিক ভিজে কালচে হয়ে যায়, প্লুটোতেও ঠিক তেমনটাই ঘটেছে। বিজ্ঞানীদের মতে,প্লুটোর আবহাওয়ার প্রকৃতি এবং তাপমাত্রা এমন যে, সেখানে শুধু নাইট্রোজেন বয়ে যাওয়া বা নাইট্রোজেন হিমবাহ তৈরিই হওয়াই নয়, সেখানে নাইট্রোজেনের বৃষ্টি হওয়াও অসম্ভব নয় সম্ভব।

নিউ হরাইজনস মিশনের প্রধান গবেষক এবং সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালান স্টার্ন জানিয়েছেন, প্লুটো ক্রমাগতই তার বিভিন্ন তথ্য দিয়ে গবেষকদের হতবাক করে চলেছে। ইদানীং যে সব তথ্য হাতে আসছে তা প্রমাণ করে যে, প্লুটোর পৃষ্ঠে তরল পদার্থ পৌঁছেছে এবং সেখানে সময়ের সঙ্গে পরিবর্তনশীল এক নতুন পরিবেশ জন্ম নিচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik