বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অনুব্রতের সামনেই দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর দুষ্কৃতীদের, কলার ধরে শাসানি

30 September, 2026 7:02 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা,  সিউড়ি: অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই সিউড়ির পার্টি অফিসে চলল তাণ্ডব। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমে। এই ছবিটা একেবারেই চেনা নয়। ছ’মাস পর সিউড়ি পার্টি অফিসে যান অনুব্রত মন্ডল। তিন অজ্ঞাতপরিচয় যুবক সিউড়ির দলীয় কার্যালয়ে হামলা চালায়। অনুব্রত মণ্ডল চেয়ারে বসে থাকার সময়েই গাছের ডাল হাতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ যুবকরা। তাঁরা চোখের নিমেষে অফিসের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে। অনুব্রত মন্ডলের দিকে সরাসরি আঙুল উঁচিয়ে তীব্র চিৎকার ও শাসানি দিতে দেখা যায় তাঁদের। তাঁর কলারও ধরা হয়। ক্ষমা চাইতেও বলা হয় অনুব্রতকে।

প্রত্য়ক্ষদর্শীদের মতে, সিউড়ি পার্টি অফিসের নিচে তিন জন অজ্ঞাতপরিচয় যুবক আসে। নিচে ক্য়ারাম খেলছিল কিছু যুবক। তারা জিজ্ঞাসা করেন অনুব্রত মন্ডল কোথায়? এরপরই সোজা দোতলায় উঠে যায় তারা। তাদের হাতে ছিল গাছের ডালের মোটা কাঠ। অনুব্রত মন্ডলের সামনেই তাঁর টেবিল ভাঙা হয়, চেয়ার ভাঙা হয়, দরজার কাঁচ ভাঙা হয়। অনুব্রত মন্ডল তবুও চেয়ার ছেড়ে ওঠেননি। অশ্রাব্য় ভাষায় গালিগালাজ করতে থাকে দুষ্কৃতীরা। অনুব্রতকে ক্ষমা চাইতেও বলা হয়। অনুব্রত মন্ডল কিছু বলতে গেলেও, তাঁকে হুমকি দেওয়া হয়। গত ১৫ বছর তিনি কী করেছেন, তার হিসেবও চাওয়া হয়। গোটা পরিস্থিতিতে খুবই শান্ত মাথায় দেখা যায় অনুব্রতকে। তাঁকে মাথাগরম করতে দেখা যায়নি। তিনি বোলপুর পার্টি অফিস থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথম সিউড়ি পার্টি অফিসে এসেছিলেন। আর তাতেই এমন পরিস্থিতি তৈরি হয়। তবে অনুব্রতের তিন সহযোগী তাঁকে সব সময় ঘিরে ছিল। চোখের সামনে দলীয় কার্যালয়ের চেয়ার, এসি, টিভি সব ভাঙা হয়। অনুব্রত যে চেয়ারে বসে ছিলেন, তার সামনের টেবিলও ভাঙা হয়।

আরও পড়ুন: ভোট লুটের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও যাত্রা ইন্ডিয়া জোটের, দেশজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি মমতার

বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথবার পার্টি অফিসে এসেছিলেন অনুব্রত মন্ডল। তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। তিন যুবককেই আটক করা হয়। এই তিন দুষ্কৃতীর পরিচয় কী জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ আটক করার পর তাঁদের জয় শ্রী রাম স্লোগান দিতেও শোনা যায়। তবে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দেবজিৎ সরকার। তিনি জানিয়েছেন, এটি বিজেপির কোনও লোক এটা করেনি। পাল্টা আক্রমণ করেছেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, এটি কোনও সুস্থ ছবি হতে পারে না।

 

প্রতিবেদন

UTSAB RC