বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

টুলু মণ্ডল কেসে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেল হেফাজত

29 September, 2026 7:56 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: টুলু মণ্ডল কেসে গ্রেপ্তার হওয়া টুলুর ম্যানেজার ও ভূমি দপ্তরের কর্মী কওসার আলি, বিশ্বজিৎ সাহাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো সিউড়ির এসিজেএম আদালত। এই দুজনই এতদিন পুলিশি হেফাজতে ছিল। আজ মঙ্গলবার তাদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে তোলা হয়।
অন্যদিকে ট্যুরিজম এজেন্সির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ দিল এসিজেএম আদালত। টুলু মণ্ডলের বিদেশ যাত্রায় প্রায় ২১ লক্ষ টাকার  যে লেনদেন ওই টুরিজম এজেন্সির সঙ্গে হয়েছিল, তদন্ত চলাকালীন সেই টাকা কোনওভাবেই হাত দিতে পারবে না এজেন্সি। দেওয়া হয়েছে এই নির্দেশও।

প্রতিবেদন

Lopa Bhowmik