বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোয় অনলাইনে শপিং করছেন! সাইবার ফাঁদ এড়িয়ে চলতে কী করণীয়?

28 September, 2026 3:29 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পুজো এলেই বাজার আর শপিং মলে ভিড় বাড়ে, সঙ্গে বাড়ে অনলাইন শপিংয়ের চাহিদাও। আর সেই সুযোগেই সক্রিয় হয়ে ওঠে সাইবার প্রতারকেরা। চোখধাঁধানো ছাড়ের বিজ্ঞাপন দিয়ে তারা খুলে ফেলে একের পর এক ভুয়ো ওয়েবসাইট, যেখানে পা দিলেই ফাঁদে পড়ার আশঙ্কা। অনলাইনে কেনাকাটার চল বেশ কয়েক বছরের হলেও অনেকের কাছেই এটা এখনও অভ্যাসে দাঁড়ায়নি। নিয়মকানুন না জেনে হঠাৎ পুজোর মরসুমে কিনতে গিয়ে প্রতারিত হন বহু মানুষ। তাই কিছু সতর্কতা মানা জরুরি।

  • প্রতারকেরা জনপ্রিয় ই-কমার্স সাইটের হুবহু নকল বানিয়ে অবিশ্বাস্য ছাড়ের টোপ দেয়। লিঙ্কে ঢোকার আগে অ্যাড্রেস বার বা ইউআরএল ভাল করে দেখে নিন।
  • ইউআরএলে বানান ভুল, কোনও চিহ্ন বা ইমোজি থাকলে বুঝবেন সাইটটি ভুয়ো।
  • ইউআরএলে ‘HTTPS’ আছে কি না দেখুন। শুধু ‘HTTP’ থাকলে, অর্থাৎ শেষে ‘S’ না থাকলে, সেই সাইট এড়িয়ে চলুন।
  • অপরিচিত ওয়েবসাইটে কেনাকাটা না করাই ভাল। আর্থিক তথ্য হ্যাকারদের হাতে পড়ার ঝুঁকি থাকে।
  • হোটেল বুকিং বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাইট খুঁজতে গেলে সার্চ ইঞ্জিনে অনেক সময় মোবাইল নম্বর দেওয়া সাইট আসে। সেগুলির বেশির ভাগই ভুয়ো।
  • মোবাইলে কেনাকাটা করলে সরাসরি অ্যাপের মাধ্যমে করুন। কম্পিউটারে করলে ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
  • পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। কার্ডে বিল মেটানোর সময় নিজের মোবাইল ডেটা ব্যবহার করাই নিরাপদ।
  • ই-কমার্স সাইট মাঝে মাঝে পাসওয়ার্ড ছাড়া ভার্চুয়াল পেমেন্টের অপশন দেয়। কোনও অবস্থাতেই এই পথে টাকা মেটাবেন না।
  • এতে হ্যাকারদের পক্ষে তথ্য হাতানো সহজ হয়ে যায়।

ওটিপি, পিন ও ফোনের ফাঁদ

  • ইউপিআই-তে পিন দিতে হয় শুধু টাকা পাঠানোর সময়, টাকা পাওয়ার সময় নয়। কোনও সাইট বা লিঙ্কে টাকা পাওয়ার জন্য পিন চাইলে ভুলেও দেবেন না।
  • ব্যাঙ্কের ওটিপি বা কার্ডের সিভিভি কাউকে বলবেন না। ব্যাঙ্ক বা কোনও ই-কমার্স সংস্থা ফোন করে ওটিপি বা অ্যাকাউন্টের গোপন তথ্য চায় না।
  • ডেলিভারির নামে কেউ ফোনে টাকা পাঠাতে বললে বা কোনও অ্যাপ ডাউনলোড করতে বললে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করুন।
  • আর যদি প্রতারিত হয়ে থাকেন, তা হলে কলকাতা পুলিশ সাইবার ক্রাইমে যোগাযোগ করুন।
  • ন্যাশনাল হেল্পলাইন: 1930

  • ডিজিটাল প্রহরী: 1800-345-0066

  • সাইবার পুলিশ স্টেশন (ফোন নম্বর): +91 98365 13000 / 033-2250-5427 

  • ই-মেইল: cyberps@kolkatapolice.gov.in অথবা dccyber@kolkatapolice.gov.in 

প্রতিবেদন

UTSAB RC