বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, মন কি বাতে সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ মোদির

27 September, 2026 4:04 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি দাবি করেন, এই নীতির সুফল দেশ পাচ্ছে। একইসঙ্গে ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় সেনার অভিযানের কথা স্মরণ করান প্রধানমন্ত্রী।

মোদি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক ভারতের একটি বড় ঐতিহাসিক সাফল্য। ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বর, উরির জঙ্গি হামলার পর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত এলাকায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাডে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই ঘটনার প্রায় দশ বছর পূর্ণ হতে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কথায়, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় জওয়ানদের নিয়ন্ত্রণরেখা অতিক্রমের ঘটনা গোটা বিশ্বকে বিস্মিত করেছিল। তাঁর দাবি, এই অভিযান বিশ্বের সামনে ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী নীতির একটি নতুন দৃষ্টান্ত তৈরি করে।

অতীতের সন্ত্রাসী হামলার প্রসঙ্গও টেনে আনেন মোদি। তিনি ২০০৮ সালের সেপ্টেম্বরে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণ এবং একই বছরের নভেম্বরে মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সেই সময় একের পর এক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও তা যথেষ্ট গুরুত্ব পায়নি।

এদিনের বক্তব্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তার মোকাবিলায় ভারতের নীতির পরিবর্তন।

 

প্রতিবেদন

Sandipan Saha