বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

২২ হাজার কিউসেক জল ছাড়ল তিলপাড়া ব্যারেজ, আতঙ্ক

26 September, 2026 3:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: ওড়িশায় ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে একাধিক নদীতে জলস্তর বাড়তে থাকায় বিভিন্ন জলাধার ও ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কয়েক দিন আগে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে সাড়ে ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। পাশাপাশি ঝাড়খণ্ডের মেসেঞ্জার ড্যাম থেকেও আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়।

এরই মধ্যে শনিবার তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার কিউসেকে। পাশাপাশি ঝাড়খণ্ডের মেসেঞ্জার ড্যাম থেকেও ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। জলছাড়ার পরিমাণ বাড়তে থাকায় তিলপাড়া জলাধার সংলগ্ন নদী তীরবর্তী এলাকা ও বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

জলস্তর আরও বাড়লে আশপাশের নিচু এলাকা ও গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। বৃষ্টির পরিমাণ বাড়লে তিলপাড়া ব্যারেজ থেকে আগামীতে আরও বেশি পরিমাণ জল ছাড়তে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik