বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হার কমলেও শিশুমৃত্যু অব্যাহত মালদহ মেডিক্যালে

26 September, 2026 3:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: ফের শিশু মৃত্যু নিয়ে উদ্বেগ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ জন শিশুর। একই দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৫ জনের। এর পেছনে অপুষ্টি ও নাবালিকাদের গর্ভবতী হওয়াকেই দায়ী করছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগস্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত এখানে মৃত্যু হয়েছিল ৮৯টি শিশুর ৷ অবশেষে গত ২৯ আগস্ট শিশুমৃত্যুর তদন্তে মালদহ মেডিক্যালে আসেন স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা। ৫ সেপ্টেম্বর মালদহ মেডিক্যালের সুপারসহ  শিশু বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। সুপারের দায়িত্ব দেওয়া হয় মালদহ মেডিক্যালেরই  ইএনটি বিভাগের প্রধান গণেশচন্দ্র গাইনকে। শিশুমৃত্যুর হার কমাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়।
তারপর শিশু মৃত্যুর গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসেও ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের সুপার গণেশচন্দ্র গাইন জানান, চলতি মাসে এখনও পর্যন্ত ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৩৫ জন শিশু অপুষ্ট ছিল। নাবালিকা অবস্থাতেই গর্ভবতী হয়ে পড়ার কারণে অপুষ্ট শিশুর জন্ম হওয়ার ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই সামনে আসে।

প্রতিবেদন

Lopa Bhowmik