বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষিত, কবে মেগা ডার্বি?

26 September, 2026 3:08 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  আইএসএলের পর্বের সূচি প্রকাশিত হল। ১০ অক্টোবর লিগ শুরু হয়ে যাবে। প্রথম দিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। একই দিনে এফসি গোয়া এবং চেন্নাইয়ন এফসি-র ম্যাচ। ১২ অক্টোবর প্রথম মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটিতে তাঁদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ১৮ অক্টোবর প্রথম ম্যাচে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ।

 

লিগের সম্পূর্ণ সূচি প্রকাশ হয়নি। প্রথম লেগের ৭৮টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মোহনবাগান দু’টি ম্যাচ খেলে ফেলার পর মাঠে নামবে লাল-হলুদ শিবির। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা থাকায় আইএসএলে পরে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি হবে ২৯ নভেম্বর। কলকাতায় প্রথম ম্যাচ ২৬ অক্টোবর। সে দিন মুখোমুখি হবে মোহনবাগান এবং চেন্নাইয়ন। কিছু ম্যাচের জায়গা এখনও চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন

UTSAB RC