বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বাগুইআটি এলাকায় যুবক খুন, আলমারি ভেঙে গয়না, টাকা লুঠ

20 September, 2026 5:53 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, বাগুইআটি, (উত্তর ২৪ পরগনা): রঘুনাথপুর এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের কপালে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। যুবকের নাম বলরাম রাজবংশী(৩১)। এছাড়া দেখা যায় ঘরের ভেতরে কয়েকটি আলমারির লণ্ডভণ্ড অবস্থা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জামাকাপড়। আলমারি থেকে উধাও সোনার গয়না, টাকা-পয়সা। জানা গেয়েছে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন যুবক। তাঁর মা সকাল সাড়ে সাতটায় পরিচারিকার কাজ করতে বেরিয়ে যান। বাবা মাছ বিক্রি করতে বেরিয়ে গিয়েছিলেন। বড় ভাই বাইরে ছিলেন। বাড়ি বাইরে থেকে তালা মারা অবস্থায় ছিল। বাড়ির মধ্যে থাকা পোষ্যকে অন্য ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে লুটপাট চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন

Sandipan Saha