বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রাস্তায় দেহ রেখে অবরোধ সাঁইথিয়ায়

18 September, 2026 7:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, সাঁইথিয়া:‌ প্রকাশ্য রাস্তায় মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ। চরম উত্তেজনা বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন এলাকার বাসিন্দা, পেশায় কাঠের মিস্ত্রি বামদেব মণ্ডল। শুক্রবার সকালে কোপাইয়ের কাছে ট্রেন লাইনে ধারে তাঁর দেহ পাওয়া যায়। তারপরই দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর সিয়ান হাসপাতালে পাঠায় পুলিশ। ময়না তদন্তের পরে শুক্রবারই দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তারপরই পরিবারের লোকজন আমোদপুর ব্লক মোড়ের কাছে দেহ রেখে রাস্তা অবরোধ শুরু করে। তাদের অভিযোগ, বামদেব মণ্ডলকে খুন করা হয়েছে। পুলিশ বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। এদিকে পুলিশের দাবি, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। মৃতের পরিবারকে তাঁদের দাবি লিখিত আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik