বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পারিবারিক সমস্যা মেটাতে ৫০ হাজার দাবি, অভিযুক্ত বিজেপি নেতা

18 September, 2026 3:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া:‌ পারিবারিক সমস্যা মেটাতে ৫০ হাজার টাকা দিতে হবে। টাকা না দেওয়ায় ঘরে ঢুকে এক গৃহবধূর বুকে ঘুষি, মারধর এমনকি বাড়ির বাইরে বেরোলে প্রাণে মেরে ফেলার হুমকি। অভিযোগের তির বিজেপি নেতার বিরুদ্ধে। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকার ঘটনা। জানা গেছে, এলাকার বাসিন্দা সাধন ঘোষ সরকারি চাকরি করেন। তার পরিবারিক কিছু সমস্যা চলছে। অভিযোগ, সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য এলাকার বিজেপি নেতা তাপস পাল ওরফে নিতাই পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। সম্প্রতি সাধন ঘোষ নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিলেন। কেন তিনি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এই কারণ দেখিয়ে আচমকা কয়েকজনকে নিয়ে ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত নিতাই পাল। জানা গেছে, তার স্ত্রীও এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য। কেন সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে প্রশ্ন তুলে গৃহবধূকে মারধর করতে থাকেন বলে অভিযোগ। পাশাপাশি সাধন ঘোষকেও হেনস্তা করা হয় এবং বাড়ির বাইরে বেরোলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই আতঙ্কিত হয়ে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘোষ পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা নিতাই পাল। তিনি বলেন, ‘‌আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমাদের দল কখনো টাকা নেওয়া শেখায় না।। ওই পরিবার যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রশাসনের কাছে সেই প্রমাণ যথাসময়ে পেশ করব।’‌ বিজেপি নেতার দাবি, সাধন ঘোষই তাঁকে ৬ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। যা নিতে তিনি অস্বীকার করেন।

প্রতিবেদন

Lopa Bhowmik