সিউড়িতেও আশীর্বাদের প্রদীপ, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
সংবাদদাতা, সিউড়ি (বীরভূম): জেলাশাসকের দপ্তরে প্রদীপ জ্বালানোর সময় বৃষ্টি, এটা আশীর্বাদের বৃষ্টি বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বর্ষের প্রশাসনিক কার্যকাল পূরণ হওয়ায় তার জন্মদিনে বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে গান্ধী মূর্তি ও শহীদ বেদীতে প্রদীপ জালালেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক, পুলিশ সুপার, সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রীর দ্বারা যাঁরা সব থেকে বেশি উপকৃত হয়েছেন সেই পঁচিশ কোটি মানুষের মাথার ছাদ তুলে দিতে পেরেছেন নরেন্দ্র মোদি। তার জন্যই তাদের বাড়িতে ছাদ হয়েছে, জলবাহিত নল হয়েছে, গ্যাস হয়েছে, কিষান বন্ধুর ভাতা হয়েছে, বাড়ির সামনে পাকা রাস্তা হয়েছে। সেই আনন্দে তারা এই প্রদীপ জ্বালাচ্ছেন। তিনি বলেন যখন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রদীপ জ্বালাচ্ছিলেন তখন আশীর্বাদের বৃষ্টি এলো। ডবল ধামাকা ডবল ইঞ্জিন সরকারের জন্য আশীর্বাদের প্রদীপের সঙ্গে আশীর্বাদের বৃষ্টি। তিনি আরও বলেন আজকের এই দিনটাকে পশ্চিমবঙ্গের জন্য অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা বলেছেন।
