বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মমতার উস্কানি মূলক মন্তব্যের জনস্বার্থ মামলা খারিজ  হাইকোর্টে

16 September, 2026 6:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ধর্মতলায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা অবশেষে খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, এই মন্তব্যের মধ্যে কোনও অপরাধমূলক উপাদান খুঁজে পাওয়া যায়নি। ধর্মতলায় অনুষ্ঠিত সভা থেকে বাংলাদেশ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন মমতা। মামলার আবেদনকারীর অভিযোগ ছিল, ওই বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর এবং তা উস্কানিমূলক। এর ফলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে রাজ্য সরকার এ বিষয়ে নিজেদের লিখিত বক্তব্য পেশ করে। রাজ্যের পক্ষের আইনজীবী আদালতকে জানান সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও মূল ভাবনা কোনওভাবেই রাজ্য বা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক ছিল না। ওই মন্তব্যে কোনও হিংসা ছড়ানো বা উস্কানি দেওয়ার উদ্দেশ্য ছিল না। রাজ্য লিখিতভাবে স্পষ্ট জানায় বক্তব্যে এমন কোনও অপরাধমূলক বিষয় বা তথ্য জড়িত নয়, যার ভিত্তিতে আইনি পদক্ষেপ করা প্রয়োজন বা মামলাটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি সমীর জৈনের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের সওয়াল-জবাব শোনে। রাজ্য সরকারের পেশ করা তথ্য ও লিখিত বক্তব্য পর্যালোচনা করার পর আদালত সম্মত হয় যে, বক্তব্যের মধ্যে কোনোও সরাসরি অপরাধমূলক ইঙ্গিত নেই। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, জনস্বার্থ মামলার মতো একটি গুরুত্বপূর্ণ আইনি মাধ্যমকে কেবল রাজনৈতিক মন্তব্য বা বক্তব্যের ওপর ভিত্তি করে ব্যবহার করা সমীচীন নয়। যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং কোনও অপরাধমূলক ভিত্তি প্রমাণিত হয়নি, তাই এই মামলা চালিয়ে যাওয়ার কারণ নেই। মামলাটি পুরোপুরি খারিজ করে দেওয়ার ফলে রাজনৈতিক ও আইনি আইনি জটিলতার বড়সড় একটি বিতর্ক থেকে আপাতত  অব্যাহতি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেদন

Lopa Bhowmik