বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভিসা ছাড়াই ভারত ছাড়লেন ৩ ইতালীয়! শোকজ নোটিশ এয়ার ইন্ডিয়াকে

15 September, 2026 5:05 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি: অভিবাসন ছাড়পত্র (‌‌VISA) ছাড়াই ইটালির তিন নাগরিক দিল্লি বিমানবন্দর থেকে উড়ে গেলেন জার্মানির মিউনিখ!‌ জানা গেছে সেপ্টেম্বরেই এই কাণ্ড ঘটেছিয়েছে এয়ার ইন্ডয়ার বিমান। ঘটনায় জাতীয় নিরাপত্তাসহ একাধিক বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘুম উড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে এয়ার ইন্ডিয়াকে। বিমান পরিবহন মন্ত্রক নিয়ম লঙ্ঘন নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে ৯টি বিষয়ে লিখিত জবাব চেয়েছে। নিয়ম লঙ্ঘন ও নির্দেশ অমান্য করার জন্য কেন বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। সেই সঙ্গে বিমান সংস্থার সিইও তেওলদে গেব্রেমারিয়ামের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আজ সন্ধেয় এ বিষয়ে বিশেষ বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, গোয়েন্দা সংস্থা আইবি-র ডিরেক্টর এবং অন্য আধিকারিকরা। এয়ার ইন্ডিয়ার প্রধান এবং দিল্লি বিমানবন্দরের কার্যনির্বাহী আধিকারিককেও বৈঠকে ডেকে পাঠানো হয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?‌ জানা গেছে, তিন যাত্রী গত ৪ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়ার একটি বিমানে অমৃতসর থেকে দিল্লি পৌঁছোন। সেখান থেকে মিউনিখগামী লুফৎহানসার বিমানের টিকিট কাটেন। তারপর নির্দিষ্ট দিনে ওই আন্তর্জাতিক উড়ানে সওয়ার হন। কিন্তু অভিবাসনের ছাড়পত্র ছাড়া কীভাবে তাঁরা বিমানে চড়ার অনুমতি পেলেন?‌ অভিযোগ, ভিসা না থাকা নিয়ে যাতে কোনও অসুবিধে না হয়, তাই তাঁদের আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে দেওয়া হয়েছিল। এই ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, যে সময় এই ঘটনা ঘটে, তার আশোপাশেই দিল্লিতে ছিল ব্রিকস্‌ সম্মেলন। সেখানে হাজির ছিলেন সারা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। সেদিক থেকে ভিসা ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে রওনা হয়ে যাওয়ার ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসন।

প্রতিবেদন

Lopa Bhowmik