বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

তিস্তা পাড়ে ‘গেরুয়া সকাল’, খাড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির

14 September, 2026 4:27 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের খাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল ভারতীয় জনতা পার্টি। সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা এবং দলীয় কর্মী-সমর্থকদের আনন্দের মধ্য দিয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নতুন বোর্ড গঠন প্রক্রিয়ার কাজ হল। নতুন বোর্ডে প্রধান পদে দায়িত্ব গ্রহণ করলেন জয়া সরকার এবং উপ-প্রধান হিসেবে শপথ নিলেন মহাদেব রায়। এদিন সকাল থেকেই জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়ায় খাড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় যেন সাজো সাজো রব।

দলীয় পতাকা, ব্যান্ডপার্টি আর গেরুয়া আবিরের রঙে রঙিন হয়ে ওঠে সমগ্র এলাকা। বিজেপি কর্মী-সমর্থকদের জয়ধ্বনি ও বাঁধভাঙা উল্লাসে পঞ্চায়েত চত্বরে এক রঙচঙে দৃশ্য তৈরি হয়। বোর্ড গঠন শেষে বিজেপির সদর ব্লকের বর্ষীয়ান এক নেতা বলেন, এই জয় কোনো সাধারণ জয় নয়। রাজ্যজুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে, এটি তারই প্রতিফলন। এতদিন ধরে ক্ষমতার অপব্যবহার দেখা মানুষ এখন মুক্তির শ্বাস ফেলছেন। সাধারণ মানুষের এই উল্লাস ও উদ্দীপনাই প্রমাণ করে যে তারা উন্নয়নের নতুন ধারায় বিশ্বাস রাখছেন। উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহাদেব রায় দলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দেন। তিনি জানান, আমাদের প্রধান উদ্দেশ্য খড়িয়া পঞ্চায়েতের প্রতিটি দূরবর্তী প্রান্তের বাসিন্দাদের কাছে সরকারি পরিষেবা নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়া। পানীয় জল, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার মতো জরুরি নাগরিক পরিষেবা নিশ্চিত করাই হবে এই বোর্ডের প্রথম ও প্রধান অগ্রাধিকার। কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। ঘটনাস্থলে উপস্থিত জেলা যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ পঞ্চায়েত দখলকে রাজ্য রাজনীতির দিকচিহ্ন বলে দাবি করেন। তিনি বলেন, খড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসা একেবারে প্রত্যাশিত ছিল। রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত ও চোর তৃণমূল পরিচালিত বোর্ডের হাত থেকে নিষ্কৃতি চেয়ে বিজেপিকে জয়ী করেছে। মানুষ আর কোনোভাবেই চান না যে তাদের কষ্টের টাকা তৃণমূলের পকেটে যাক। এই বোর্ড সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। নতুন বোর্ড গঠনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এক নতুন আশার আলো দেখা দিয়েছে। নাগরিক পরিষেবা দ্রুত ও সুষ্ঠভাবে প্রদান করা এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধন করাই এখন নবগঠিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে প্রধান চ্যালেঞ্জ।

প্রতিবেদন

UTSAB RC