বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গরুড় পুরাণ: মৃত্যুর আগে ঈশ্বর কি কোনও সংকেত দেয়?

13 September, 2026 7:06 PM UTSAB RC
শেয়ার করুন

হিন্দুধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম গরুড় পুরাণ। বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে জড়িত এই গ্রন্থে ভগবান বিষ্ণু মৃত্যু-সংক্রান্ত নানা বিষয় ব্যাখ্যা করেছেন বলে বর্ণনা করা হয়।

শাস্ত্রমতে মৃত্যু একটি অনিবার্য সত্য, যা থেকে কারও নিস্তার নেই। কার মৃত্যু কখন, কীভাবে হবে—তা একমাত্র ঈশ্বরই জানেন। তবে গরুড় পুরাণ বলছে, মৃত্যুর আগমনের পূর্বে মানুষের মধ্যে কিছু বিশেষ লক্ষণ ফুটে ওঠে।

কেন এই লক্ষণ দেখা দেয়?

বিশ্বাস অনুযায়ী, মৃত্যুপথযাত্রী ব্যক্তি যাতে তার প্রিয়জন ও পরিবারের সঙ্গে শেষবারের মতো দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা সেরে নিতে পারেন, সেজন্যই এই আভাস দেওয়া হয়। কোনো অসমাপ্ত ইচ্ছা বা কাজ থাকলে তা প্রিয়জনদের জানিয়ে যাওয়ার সুযোগও এতে মেলে বলে ধারণা করা হয়।

মৃত্যুর পূর্বাভাস হিসেবে বর্ণিত পাঁচ লক্ষণ

১. পূর্বপুরুষদের উপস্থিতি অনুভব করা
মৃত্যু নিকটবর্তী হলে ব্যক্তি নাকি প্রয়াত পূর্বপুরুষদের দেখতে শুরু করেন এবং চারপাশে অস্পষ্ট ছায়ামূর্তির অস্তিত্ব টের পান।

২. রহস্যময় দ্বারের দর্শন
গরুড় পুরাণ অনুযায়ী, অনেকে একটি অচেনা দরজা দেখতে পান—কারও চোখে সেখানে আগুনের শিখা ধরা পড়ে, কারও কাছে তা উজ্জ্বল আলোর মতো মনে হয়। এই দৃশ্য দেখলে বোঝা যায় সময় ঘনিয়ে এসেছে।

৩. যমদূতের আবির্ভাব
মৃত্যুর প্রায় এক ঘণ্টা পূর্বে যমরাজের দূত উপস্থিত হন বলে কথিত আছে। এই সময় ব্যক্তি নিজের চারপাশে একধরনের নেতিবাচক বা ভারী শক্তির উপস্থিতি অনুভব করেন।

৪. নিজের ছায়া অদৃশ্য হওয়া
মৃত্যুর সময় কাছে এলে ব্যক্তির ছায়াও তাকে সঙ্গ দেয় না বলে বিশ্বাস। জল, আয়না, ঘি বা তেলের মতো প্রতিফলনক্ষম বস্তুতে সে নিজের ছায়া দেখতে পায় না। নিজের প্রতিবিম্ব বা ছায়া দেখতে না পাওয়াকে জীবনের শেষ মুহূর্ত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত হিসেবে ধরা হয়।

৫. জীবনের কৃতকর্ম স্মরণে আসা
মৃত্যুর প্রাক্কালে মানুষ তার সারাজীবনের কাজকর্ম, বিশেষত যেসব ভুল বা অন্যায় সে করেছে, তা মনে করতে শুরু করে বলে গরুড় পুরাণে বলা হয়েছে। শেষ মুহূর্তে অনেকে সেসব কথা কাছের মানুষদের কাছে স্বীকারও করে যান।

প্রতিবেদন

UTSAB RC