বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

অন্যের সঙ্গে প্রেম! সন্দেহে পুরুলিয়ায় প্রেমিকাকে খুন, ধৃত যুবক

13 September, 2026 7:04 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পুরুলিয়া:প্রেমিকার অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে, এই সন্দেহে তাঁকে গলার নলি কেটে খুন করল প্রেমিক। তারপর তাঁর দেহ লোপাটের চেষ্টা করা হয়। সেই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হল প্রেমিক। রবিবার সকালে পুরুলিয়া শহরে এই ঘটনাটি ঘটেছে। প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা অমিত মাহাতো (২৩) ও প্রীতিকা মাহাতোর (২১) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু’জনই চলে আসেন পুরুলিয়া শহরে। অমিত সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। প্রীতিকাও একটি মেসে থাকতেন। কিন্তু সম্প্রতি অমিতের সন্দেহ হয়, প্রীতিকার সঙ্গে অন্য কারো প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে। আর সেই সন্দেহের বশেই তাকে খুন করে সে। আদালতে সে খুনের কথা স্বীকারও করেছে।
শনিবার বিকেলে মেসের অন্য সদস্যরা ফুটবল খেলতে যান। নির্জন মেসে প্রীতিকাকে ডেকে আনে অমিত। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখনই প্রীতিকার গলার নলি কেটে খুন করে অমিত। এরপর দেহ লোপাটের চেষ্টা করে সে। দেহটি একটি বস্তায় ভরে বাইকে চাপিয়ে সেটি নদীতে ফেলতে যাচ্ছিল সে। ততক্ষণে আবাসিকরা ফিরে আসেন। তাঁরা বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে খুনের পরে রাতে তাঁর দেহ লোপাটেরও চেষ্টা করেছেন অমিত। দেহ বস্তায় ভরে বাইকে করে বাঘমুণ্ডির দিকে নিয়ে যাচ্ছিল সে। সেই সময়েই তাঁকে রাস্তায় আটকায় পুলিশ। বস্তা থেকে রক্ত চুঁইয়ে পড়তে দেখেই তাদের সন্দেহ হয়। তার পরেই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখনই খুনের কথা স্বীকার করে সে।
রবিবার সকালে তাকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করানো হয়। তাঁকে ৯ দিনের জন্য পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রীতিকার বাবা বলেন, ‘মেয়ের সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ করতে পারছিলাম না। ফোন বন্ধ ছিল। সেই কারণেই আমাদের সন্দেহ হয়। আমার থানায় গিয়ে বিষয়টা জানাই। পরে রাতে পুলিশ খবর দেয়, একটা দেহ উদ্ধার হয়েছে। আমরা থানায় গিয়ে দেখি, আমার মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।’

প্রতিবেদন

Lopa Bhowmik