বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি?‌

12 September, 2026 6:57 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা:‌ এবার ছাতনাতলায় যেতে চলেছেন মিমি?‌ অন্তত সেরকমই গুঞ্জন টলিপাড়ায়। জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই বিয়ের সানাই বাজতে চলেছে চক্রবর্তী পরিবারে। বিয়ের রাজকীয় আসর বসবে উত্তরবঙ্গের কালিম্পংয়ে। এখন প্রশ্ন হল, এই হাই প্রোফাইল বিয়ের পাত্রটি আসলে কে?‌ তিনি কি গ্ল্যামার দুনিয়ারই কেউ?‌ এ ক্ষেত্রে মিমি বা তাঁর পরিবারের কেউ সেভাবে মুখ না খুললেও কানাঘুষো পাত্র বিনোদন জগতের সঙ্গে একেবারেই যুক্ত নন। তিনি পেশায় নৌসেনা কর্মকর্তা। নাম সিদ্ধার্থ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি বিয়ের আমন্ত্রণপত্র বিলি করা শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে বিয়ের কেনাকেটাও। বিয়ের আগে আগামী নভেম্বরেই নাকি হতে চলেছে আংটিবদল। মিমি যেহেতু নিজেও জলপাইগুড়ির মেয়ে, তাই জীবনের বিশেষ মুহূর্তটিও তিনি পাহাড়েই কোলেই সারতে চান। যদিও মিমি বা তাঁর হবু বর, কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি। এমনকি অভিনেত্রীর আপ্তসহায়কও আপাতত বিয়ের খবরের সত্যতা স্বীকার করেননি।
মিমির প্রেমজীবন নিয়ে জলঘোলা কম হয়নি। একাধিকবার একাধিক নায়ক, পরিচালকের সঙ্গে মিমির নাম জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছে। তবে মিমি নিজে সেগুলিকে কখনই বিশেষ গুরুত্ব দেননি। বারবার জানিয়েছেন, কাজের বাইরে তাঁর সময় কাটে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গে।

প্রতিবেদন

Lopa Bhowmik