বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দীর্ঘ ৬ বছর পর ফের চলবে দিল্লি–গুয়াংঝৌ বিমান

12 September, 2026 4:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বেজিং:‌ দিল্লিতে ব্রিক্‌স সম্মেলন শুরুর দিনেই চমক দিল চায়না সাউদার্ন এয়ারলাইন্স। জানানো হল, কয়েক দিনের মধ্যেই চালু হতে চলেছে দিল্লি–গুয়াংঝৌ বিমান পরিষেবা। দীর্ঘ ৬ বছর বন্ধ ছিল এই রুটের উড়ান। ২১ সেপ্টেম্বর থেকে তা আবার চালু হয়ে যাচ্ছে। চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, এর ফলে প্রতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৮ জোড়া যাত্রাপথে তাদের উড়ানের সংখ্যা ১০০ ছাপিয়ে যাবে। বন্দর শহর গুয়াংঝৌ চিনের একটি প্রাচীন এবং অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র।
এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার দুপুরে দিল্লিতে এসে নামেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই। সঙ্গে এসেছে ৬৭ জনের একটি দল। সন্ধেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং।
ভারত–চিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। গত দশ বছরে বহুবার দুই দেশের ঠাণ্ডা–গরম সম্পর্ক প্রত্যক্ষ করেছে বিশ্ব। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। এরপর ২০১৯ সালে ভারত সফরে আসেন জিনপিং। কিন্ত ২০২০ সালেই লাদাখের গলওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে লড়াই বাঁধে। তার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ভারত–চিন বিমান যোগাযোগ তখনও সচল ছিল। কিন্তু কোভিড মহামারির সময় তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গত এপ্রিলেই এয়ার চায়না দিল্লি–বেজিং উড়ান পরিষেবা চালু করে। তার আগে ইন্ডিগো এয়ারলাইন্সও দিল্লি ও কলকাতা থেকে চিনগামী বেশ কিছু উড়ান চালু করে ৩০ মার্চ থেকে।

প্রতিবেদন

Lopa Bhowmik