বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুলিশের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, ভুল স্বীকার রেখা পাত্রের

11 September, 2026 7:55 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, ২৪পরগণা: পারিবারিক সম্পত্তি নিয়ে গন্ডগোলে জড়িয়ে পুলিশকে মারের অভিযোগ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে।সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে রেখাকে রণংদেহি মূর্তিতে দেখা যায়। অবশেষে শুক্রবার মুখ খুললেন পুলিশের গায়ে হাত দেওয়ার ব্যাপারেও ভুল স্বীকার করলেন রেখা পাত্র।

শুক্রবার বারাসাত জেলাশাসক অফিসে একটি বৈঠকে যোগ দিতে আসেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। তার অভিযোগ, আদালতের নির্দেশের পরেও কীভাবে তাদের জমি জবরদস্তি দখল করার চেষ্টা চালাচ্ছেন সঞ্জিত নস্কর। থানার বড়বাবুকে রেখা পাত্র বিষয়টি নিয়ে অবগত করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সেদিন পুলিশে গায়ে হাত দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন, যাকে তিনি ধাক্কা মারেন তিনি সিভিল পোষাকে ছিলেন,তাই বুঝতে পারেনি।

রেখা পাত্রের দাবি, দল বিষয়টি জানে, দেখছে, তিনি কোনও অন্যায় কাজ করেননি। এলাকায় দলের কিছু লোকজন তার নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে  বলে অভিযোগ। দলের উচিৎ তদন্ত করে দেখা।

রেখা পাত্রের দাবি, সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থানায় গিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে রেখা পাত্রের অভিযোগ সেদিনের ঘটনায় পুলিশ তাকে যথার্থ সহযোগিতা করেনি। বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য চর্চা হচ্ছে যদি দলের কাছে বিচার না পান তাহলে আবারও ২৪ সালের মত মাঠে নামতেও প্রস্তুত রেখা পাত্র।

প্রতিবেদন

UTSAB RC