বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দার্জিলিং জেলা কংগ্রেসের বিক্ষোভ

10 September, 2026 4:39 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শহরের নাগরিক পরিষেবা বেহাল। এই অভিযোগে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি সুবীন ভৌমিক। শহরের বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে দাবি করেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, নিয়মিত এলাকা পরিচ্ছন্ন করা, নিকাশি, রাস্তাসহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে সমস্যায় পড়ছেন শহরবাসী। পুর পরিষেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সমস্যাগুলি দ্রুত সমাধানে পুরনিগম কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ করতে হবে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, ‘‌শহরের মানুষ ঠিকমতো পুর পরিষেবা পাচ্ছেন না। শিলিগুড়ির সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নাগরিকদের স্বার্থে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।’‌

পাশাপাশি, পুরভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ও পুর প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে শিলিগুড়িতে পুরভোট করার দাবিও জানান তিনি। বিক্ষোভকে ঘিরে এদিন পুরনিগমের সামনে রাজনৈতিক উত্তাপও ছিল চোখে পড়ার মতো।

প্রতিবেদন

Lopa Bhowmik