বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

এবার ক্যানসার নির্ণয়, কোনও টেস্ট ছাড়াই

09 September, 2026 3:55 PM UTSAB RC
শেয়ার করুন

এবার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিনা, কোনও টেস্ট বা পরীক্ষা না করিয়েই জানা যাবে।  স্তন ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিল নতুন ড্রাগস মেটাস্ট্যাটিক। মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (FDA) এবার এই ওষুধকে মান্য়তা দিয়েছে। বাজারে এই ওষুধটি পাওয়া যাবে এটক্যামা (Etcamah) নামে। উন্নত পর্যায়ের স্তন ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নতুন বিকল্প হতে পারে, এমনই মনে করছেন ক্যানসার বিশেষজ্ঞরা।

কাদের জন্য এই ওষুধ

এই ওষুধটি তৈরি করা হয়েছে হরমোন রিসেপ্টর-পজিটিভ (HR-positive) এবং HER2-নেগেটিভ ধরনের স্থানীয়ভাবে অগ্রসর বা মেটাস্ট্যাটিক স্তন ক্যানসার রোগীদের জন্য। ক্যানসার আক্রান্ত এমন রোগীদের হরমোন থেরাপি ও CDK4/6 ইনহিবিটর চলাকালীন টিউমারে একটি নির্দিষ্ট জিনগত পরিবর্তন—ESR1 মিউটেশন—দেখা দেয়। বিশেষজ্ঞরা মনে করলে রক্ত পরীক্ষার মাধ্যমেই জানতে পারবেন রোগীর শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিনা।

কেন এই অনুমোদন গুরুত্বপূর্ণ

বর্তমানে রোগীর পেট সিটি স্ক্যানের মাধ্যমে জানা যায়, শরীরে কোনও  কোষের জিনগত পরিবর্তন ঘটছে কিনা বা ক্যানসারের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার শুধু একটি রক্ত পরীক্ষার মাধ্যমে মিউটেশন শনাক্ত হলেই এই ওষুধ শুরু করা যাবে। এই পদ্ধতিতে ব্যবহৃত হয় সার্কুলেটিং টিউমার ডিএনএ (ctDNA) নামক প্রযুক্তি—ক্যানসার কোষ থেকে রক্তপ্রবাহে নিঃসৃত ক্ষুদ্র জিনগত উপাদান। এই রক্ত পরীক্ষা যখন নতুন করে তৈরি হওয়া ESR1 মিউটেশন শনাক্ত করে, তখন বোঝা যাবে যে চিকিৎসা কাজ করছে। ফলে চিকিৎসকরা স্ক্যানের অপেক্ষা না করেই আগে ভাগে চিকিৎসা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন।

ক্যামিজেস্ট্রান্ট আসলে কী

ক্যামিজেস্ট্রান্ট একটি ওরাল ওষুধ, যা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর ডিগ্রেডার (SERD) গ্রুপের অন্তর্গত। এটি ইস্ট্রোজেন রিসেপ্টরকে লক্ষ্য করে কাজ করে, হরমোনের এই ক্ষমতা রোধ করে যা হরমোন-সংবেদনশীল স্তন ক্যানসার কোষকে উদ্দীপিত করে, এবং এভাবে ক্যানসারের বৃদ্ধি কমাতে সাহায্য করে। FDA-র অনুমোদন অনুযায়ী এটি তিনটি CDK4/6 ইনহিবিটরের যে কোনও একটির সঙ্গে ব্যবহার করা যাবে—অ্যাবেমাসিক্লিব, পালবোসিক্লিব বা রিবোসিক্লিব।  দিনে একবার ৭৫ মিলিগ্রাম, খাবারের সঙ্গে বা ছাড়া এই ওষুধ নেওয়া যেতে পারে। তবে অবশ্য়ই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিতে হবে।

ট্রায়ালের ফলাফল

সেরেনা-৬ (SERENA-6) ট্রায়ালের তৃতীয় ধাপে এর অনুমোদন দিয়েছে FDA। এই ট্রায়ালে ৩১৫ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছিলেন। এখানে আক্রান্তদের ক্যামিজেস্ট্রান্ট ও CDK4/6 ইনহিবিটরের সংমিশ্রণে চিকিৎসা করা হয়েছিল, তাদের রোগ অগ্রসর না হওয়ার গড় সময়কাল ছিল ১৬ মাস। যারা আগের চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন, তাদের রোগ আসেনি ৯ মাস। তবে সামগ্রিক জীবনকাল তথ্য তখনও পাওয়া যায়নি।

চিকিৎসাক্ষেত্রে এক নতুন মাইলফলক

FDA-র অঙ্কোলজি সেন্টার অফ এক্সিলেন্সের ড. অ্যাঞ্জেলো দে ক্লারো এই অনুমোদনকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন—এটিই প্রথম ক্যান্সার থেরাপি, যা স্ক্যান করে প্রমাণ পাওয়ার আগেই, রক্তপরীক্ষার মাধ্যমে মিউটেশন নির্ধারিত করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যামিজেস্ট্রান্ট দ্রুত অনুমোদনের অনুমতি পেয়েছে। অর্থাৎ এর দীর্ঘমেয়াদি উপকারিতা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন হবে। FDA স্পষ্ট করে জানিয়েছে যে, এই ওষুধ অনুমোদিত হয়ে যাওয়ায় নতুন দিগন্ত খুলে গেল। তবে এই ওষুধের প্রয়োগ ও ফলাফলের উপরেও নজর থাকবে FDA-এর।

প্রতিবেদন

UTSAB RC