বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শুভেন্দুর হেলিপ্যাডে আর্মি লেখা গাড়ি, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

09 September, 2026 4:39 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিপ্যাডে কড়া নিরাপত্তার মধ্যেই ‘আর্মি’ লেখা চারচাকা গাড়ি নিয়ে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতার ছেলে বাপি রায়কে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সেই সময় ফুলবাড়ির হেলিপ্যাডে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। অভিযোগ, সেই নিরাপত্তা বলয় পেরিয়ে ‘আর্মি’ লেখা একটি চারচাকা গাড়ি নিয়ে হেলিপ্যাডের ভিতরে ঢুকে পড়ে ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায়।এদিকে, হেলিপ্যাডের বাইরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।হেলিপ্যাডের ভিতরে বাপি রায়কে দেখতে পেয়েই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে একজন তৃণমূল নেতার ছেলে গাড়ি নিয়ে হেলিপ্যাডের ভিতরে প্রবেশ করলেন, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেশ কিছুক্ষণ বচসা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অভিযোগের ভিত্তিতে রাতেই বাপি রায়কে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।

এরপর তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। ঘটনার নেপথ্যে কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে হেলিপ্যাডে প্রবেশ করা সম্ভব হল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রতিবেদন

UTSAB RC