বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নদীয়ায় গ্রেপ্তার ৪ মহিলা-সহ ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

09 September, 2026 1:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: সীমান্তবর্তী এলাকায় চলল পুলিশের বড়সড় অভিযান। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মহিলা-সহ ৫ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গ্রেপ্তার হওয়া পাঁচজনই বাংলাদেশের নাগরিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাঁসখালি থানা এলাকার সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ থেকে কয়েকজন ভারতে প্রবেশ করেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই হাঁসখালি থানার ওসির নেতৃত্বে একটি পুলিশ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে চার মহিলা ও এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাইয়ের পর বাংলাদেশি নাগরিক বলে দাবি করে পুলিশ এবং তাদের গ্রেপ্তার করা হয়।
তারা কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল এবং তাদের ভারতে আসার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।

প্রতিবেদন

Lopa Bhowmik