জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর গুজরাতে, শুরু বিতর্ক
সংবাদদাতা, গান্ধীনগর: চলতি বছরের অর্থাৎ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসতে চলেছে গুজরাতের একতানগরে। আগামী ২২ সেপ্টেম্বর হবে অনুষ্ঠান। নিয়ম মতোই জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল গত সোমবার। কিন্তু কেন এই বদল? দীর্ঘ সাত দশক ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসর বসত দিল্লিতে। দেশের বিভিন্ন প্রান্তের সিনেমার সঙ্গে যুক্ত বিশিষ্টরা এই অনুষ্ঠানের জন্য পৌঁছে যেতেন রাজধানীতে। এই প্রথমবার সেই নিয়মে ছেদ পড়তে চলেছে। বিষয়টি সামনে আসতেই স্থান পরিবর্তনের খবরে শুরু হয়েছে বিতর্ক। তীব্র আপত্তি তুলেছেন সিনেজগতের একাংশ। শুরু হয় গুঞ্জন। সেই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যেই নতুন বিবৃতি জারি করে কেন্দ্র সরকার। সকলকে জানিয়ে দেওয়া হয়ে যে, এবার থেকে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জানানো হয়েচিল, সারা ভারতের চলচ্চিত্র জগতের প্রতিভাদের নিয়ে এবছর একতা নগরে আয়োজিত অনুষ্ঠানের মূল মন্ত্র হবে—‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’–এর ভাবনা। এতদিন দিল্লির বিজ্ঞান ভবনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে এসেছে। গত কয়েক দশকের দিল্লিকেন্দ্রিক ঐতিহ্য থেকে বেরিয়ে এবার দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মাননা।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষিত হয়। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কার্তিক আরিয়ান। অন্যদিকে ‘ব্রহ্মযুগম’-এর জন্য এই সম্মান পাবেন মাম্মুট্টি। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘শ্রীকান্ত’। বিনোদনমূলক সেরা সেরা ফিচার ফিল্ম ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা ফিচার ফিল্ম ‘আর্টিকল ৩৭০’। সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচ্চিত্র এখন’।
