বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফের চলবে মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেস?‌ বৈঠকে ভারত–বাংলাদেশ

08 September, 2026 12:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাত, ঢাকা:‌ ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল ফের শুরু করার উদ্যোগ শুরু হয়েছে। জানা গেছে, ঢাকায় আজ মঙ্গলবার এই নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। দু’‌দিনের এই বৈঠকের পর দু’দেশের রেল কর্তৃপক্ষ যদি ট্রেন চালানোর বিষয়ে একমত হন তবে অক্টোবর থেকে ভারত–বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা ফের চালু হতে পারে।
বাংলাদেশের রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, কোন কোন বিষয় আলোচনায় প্রধান্য পাবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলা হয়েছে। শুধুমাত্র মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেসই নয়, রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। সেইসঙ্গে মৈত্রী এক্সপ্রেসের রুটের সামান্য পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হতে পারে। আগে এই এক্সপ্রেস চলত যমুনা নদীর সেতুর ওপর দিয়ে। তার বদলে মৈত্রী এক্সপ্রেস পদ্মা সেতুর ওপর দিয়ে চালানো যায় কি না, সে ব্যাপারে ভারতীয় রেলের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দু’দেশের বিদেশ, স্বরাষ্ট্র–সহ সংশ্লিষ্ট মন্ত্রকগুলি।
মাস দুয়েক আগে ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাসের তরফে মৈত্রী এক্সপ্রেস ফের চালু করার অনুরোধ জানানো হয়েছিল ভারতীয় রেল মন্ত্রকের কাছে। তারপরই মন্ত্রক থেকে ব্যাপারে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, পূর্ব সূচি মেনে সপ্তাহে পাঁচ দিন ভারত–বাংলাদেশের মধ্যে যাত্রিবাহী ওই ট্রেনটি ফের চালু করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। পাশাপাশি মৈত্রী এক্সপ্রেস চালানোর জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল।
২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। সেই আন্দোলনের জেরেই পতন হয় শেখ হাসিনার সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনাকে। সেই অশান্তির সময় থেকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল মৈত্রী এক্সপ্রেসের চলাচল।

 

প্রতিবেদন

Lopa Bhowmik