বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম কুখ্যাত জঙ্গি ইয়াসির

05 September, 2026 8:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শ্রীনগর:‌ লস্কর–ই–তৈবার কুখ্যাত কমান্ডার ইয়াসির খতম। জানা গেছে, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা পড়ে সে। জম্মু–কাশ্মীর পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’–এর তালিকায় নাম ছিল এই পাকিস্তানি নাগরিকের। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বদগাঁও এবং পুঞ্চ জেলার সীমান্ত লাগোয়া আশদার গালি এলাকায় অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সেখানেই গুলির লড়াইতে প্রাণ যায় ইয়াসির।
খবরের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরেই মধ্য কাশ্মীরের বাদগাম জেলার ইউসমার্গ এলাকার পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আশদর’। তখনই বেশ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী। এরপরই ইয়াসিরসহ সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে বাহিনী। এরপরেই জঙ্গিরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। কয়েক ঘণ্টার গুলির লড়াইয়ের পর শুক্রবার রাতে ইয়াসিরের মৃত্যু হয়। তবে তার সঙ্গীরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি সুজিত কুমার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে জানান, পলাতকদের সন্ধানে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, পহেলগামের বৈসরন ভ্যালিতে হওয়া জঙ্গি হামলার মাস্টারমাইন্ডের ঘনিষ্ঠ সহযোগী ছিল ইয়াসির। জানা গেছে, একটা সময় লস্কর কমান্ডার সুলেমান মুসার ঘনিষ্ঠ ছিল ইয়াসির। পরবর্তীতে মতবিরোধের কারণে আলাদা হয়ে যায়। তৈরি করে নতুন দল। সে নিজের মতো করে উপত্যকায় আলাদা মডিউল চালাচ্ছিল। সম্প্রতি লস্করের আর এক কমান্ডার জুনায়েদ আহমেদ ভাটের দলের সঙ্গে তার যোগসূত্র তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, দলের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের কারণেই ‘ফাঁস’ হয়ে গিয়েছিল ইয়াসিরের গতিবিধি।
উল্লেখ্য, ইউসমার্গের যে এলাকায় অভিযান চলেছে, তার খুব কাছেই জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুধপথরি। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের দুধপথরি এলাকায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik