বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, আতঙ্ক

05 September, 2026 8:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি:‌ সেবক রোডের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, শনিবার সন্ধেয় নার্সিংহোমের ল্যাবে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। হাসপাতালের ভেতরে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে অনেকে চিৎকার, চেঁচামেচিও শুরু করে দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার পুলিশ। দমকলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। নার্সিংহোমের বিভিন্ন বিভাগের রোগীরা আগুন ও কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের লোকজনদের মধ্যেও। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে নার্সিংহোমের ল্যাব থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেলেও ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। ঘটনার জেরে নার্সিংহোমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik