বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

উত্তরবঙ্গের জঙ্গলে আইন ভেঙে হোমস্টে নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রীর

05 September, 2026 4:09 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: বন, বন্যপ্রাণ ও পরিবেশ সুরক্ষিত রেখেই উত্তরবঙ্গে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভেতরে বন দপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো করা যাবে না—২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

শনিবার পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে লাটাগুড়িতে আয়োজিত হয় পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান। সাধারণের মধ্যে বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা পৌঁছে দিতে প্রায় ৬ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, সমাজসেবী বাপি গোস্বামী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পর্যটন ব্যবসায়ীরা। ছিলেন পর্যটন ব্যবসায়ী রাজ বসুও।বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। বন দপ্তরের আইন লঙ্ঘন করে কোনও কাজ করা যাবে না। বিশেষ করে জঙ্গলের ভেতরে নতুন করে রিসর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর। পুজোর আগে পর্যটনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগও। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

এদিন লাটাগুড়ি থেকে দুটি বেসরকারি বাস পরিষেবারও উদ্বোধন করলেন শঙ্কর ঘোষ। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে লাটাগুড়িতে পর্যটকদের যাতায়াত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসারও প্রসার ঘটবে বলে মনে করছেন অনেকে। লাটাগুড়ির এদিনের অনুষ্ঠানে অনেকটাই স্পষ্ট হল পর্যটন বিষয়ে সরকারের অবস্থান, পর্যটনের প্রসারের পরিকল্পনা এবং একই সঙ্গে বন ও বন্যপ্রাণকে রক্ষার বর্তাও।

প্রতিবেদন

Lopa Bhowmik