বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

‘কলেজের নিয়ন্ত্রণ কলেজের হাতেই’:‌ বার্তা পর্যটনমন্ত্রীর

05 September, 2026 3:48 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শিক্ষক দিবসের অনুষ্ঠানে কড়া বার্তা দিলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শিক্ষাক্ষেত্রের স্বাধীকার রক্ষা ও সুস্থ পরিবেশ বজায় রাখার পক্ষে সরব হলেন তিনি। শিলিগুড়ি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ কোনওভাবেই কাম্য নয়। কলেজের যে কোনও সমস্যার সমাধানে হাল ধরুক কলেজ কর্তৃপক্ষ বা কলেজের পরিচালন সমিতি। এদিন মন্ত্রীর বক্তব্যে উঠে আসে কলেজ পরিচালনা ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ পরিবেশ রাখার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা।বলেছেন, কলেজে কীভাবে কাজকর্ম পরিচালিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদেরই মুখ্য ভূমিকা থাকা উচিত। বাইরে থেকে কেউ এসে কলেজের পরিবেশ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করবেন না বলেও জানিয়ে দেন তিনি। শিক্ষক দিবসের মঞ্চ থেকে শিক্ষকদের সামাজিক দায়িত্বের কথাও তুলে ধরেন পর্যটনমন্ত্রী। বলেন, শুধু পাঠদান নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথের দিশা দেখানোর ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন শিলিগুড়ি কলেজে শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরও সম্মান জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পড়ুয়ারা ।

প্রতিবেদন

Lopa Bhowmik