বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

এবারও ভাসছে ভূতনি

03 September, 2026 2:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা:‌ ভূতনিকে বন্যার হাত থেকে রক্ষা করার প্রচেষ্টা সফল হল না। বৃহস্পতিবার পরপর দুটি বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে ভূতনির সংরক্ষিত এলাকায়। ফলে গত দু’‌বছরের মতো এবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল মালদার মানিকচকের ভূতনিতে। উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল এবছর যে কোনও উপায়ে ভূতনিকে রক্ষা করার আশ্বাস দিয়েছিলেন। এ জন্য নতুন রাজ্য সরকারের আমলে ভূতনির কেশরপুরের কাছে পুরনো রিং বাঁধের কাছাকাছি আরও একটি অস্থায়ী রিং বাঁধও তৈরি করা হয়। কিন্তু এত কিছুর পরেও আটকানো গেল না জল। এদিন সকালে কেশরপুর কালুটনটোলার কাছে গঙ্গার প্রবল জলের ধাক্কায় প্রথমে পুরনো রিং বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে যায়। ফলে বাঁধের ভাঙা অংশ দিয়ে গঙ্গার জল ভূতনির অসংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে। উল্লেখ্য, এই বাঁধটিই বছরখানেক আগে তৈরি হয়েছিল। বরাদ্দ হয়েছিল ১৬ কোটি টাকা। এদিন সেই বাঁধেরই একাংশ ভেঙে যায়। এরপর বাঁধের ভাঙা অংশের অদূরে অস্থায়ী রিং বাঁধটিও জলের তোড়ে কার্যত তাসের ঘরের মতো ধসে পড়ে। এরপর সেই বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে। স্বাভাবিকভাবেই গত দু’‌বছরের মতো এবারও ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল। ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে বাসিন্দাদের।

প্রতিবেদন

Lopa Bhowmik