বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অভিষেকের অফিসে ভাঙচুর, রাষ্ট্রপতি-রাজ্যপালকে চিঠি কালীঘাট তৃণমূলের, গ্রেফতার ৬

03 September, 2026 3:06 PM UTSAB RC
শেয়ার করুন

কলকাতা,৩ সেপ্টেম্বর: রাজ্যে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই। এই মর্মে এবার রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি দিল কালীঘাট তৃণমূল। রাজ্যে তৃণমূলের উপর সরাসরি হামলা হচ্ছে, সরাসরি রাষ্ট্রপতি ও রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে সাক্ষাতের আবেদনও জানিয়েছে দল।

এদিকে বৃহস্পতিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হামলার অভিযোগ উঠেছে। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিষেকের অভিযোগের তির সরাসরি বিজেপির দিকেই। তাঁদের অভিযোগ, বিজেপি গুন্ডারা হামলা চালিয়ে কর্মীদের ফোন কেড়ে নেয় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা দেখে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। পরে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতারও করে পুলিশ।

কালীঘাট তৃণমূলের অভিযোগ, পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। ২১ জুলাই ও ২৮ আগস্টের সভা থেকে তৃণমূল নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধী দলের সভা মিছিলের অনুমতি না দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সব কিছু নিয়েই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্যপাল আর এন রবির কাছে আবেদন করেছে কালীঘাট তৃণমূল।

 

প্রতিবেদন

UTSAB RC