বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

নবাগতদের হেল্পডেস্ক করা নিয়ে বচসায় ABVP ও AIDSO, আহত 3

02 September, 2026 4:47 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেলে ফাস্ট ইয়ারের ছাত্র ভর্তি নিয়ে চরম অশান্তি। হেল্প ডেস্ক তৈরি করা নিয়ে ABVP ও AIDSO ছাত্রছাত্রীদের মধ্যে বচসা। বচসা থেকে ঘটনাটি হাতাহাতিতেও গড়ায়। বুধবার এই ঘটনায় দুই ডাক্তারি ছাত্রী ও একজন ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ।

AIDSO-র অভিযোগ, হেল্প ডেস্ক করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় সহ মারধর করা হয়। পাশাপাশি মোবাইল ফোন, চশমা-সহ ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্তা অনির্বাণ মজুমদার জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ABVP-র পাল্টা দাবি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হেল্প ডেস্ক করা হয়েছিল। তাঁদের অভিযোগ, ওই ডেস্কের মাধ্যমে নবাগত পড়ুয়াদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় বলে দাবি ABVP-র। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে AIDSO।

প্রতিবেদন

UTSAB RC