বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

অক্ষয়ের সঙ্গে জুটিতে রুক্মিণী?‌

02 September, 2026 3:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক
সায়েন্স ফিকশন, অ্যাকশন ও এলিয়েন সারভাইভালের মিশ্রণে তৈরি ‌‘‌খিলাড়ি’‌ অক্ষয় কুমারের নতুন ছবি ‘‌সামুক’‌ ঘিরে এখনই উত্তেজনা তুঙ্গে। বিরাট বাজেটের এই ছবির শুটিং চলছে জোরকদমে। এবার এইন ছবির কাস্টিং নিয়ে সামনে এলো মন ভাল করা খবর। কানাঘুষো, অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। জানা গেছে, প্রযোজক সংস্থার পছন্দের তালিকার একদম ওপরেই রয়েছেন রুক্মিণী। তাঁর সঙ্গে নাকি ইতমধ্যে একপ্রস্থ কথাবার্তাও হয়ে গিয়েছে। আসলে রুক্মিণীর ব্যক্তিত্বের কারণেই চরিত্রটির জন্য তাঁকে বেছে নিতে চাইছেন ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এখন পাকাপাকিভাবে মুম্বইতেই থাকেন অভিনেত্রী। এর আগে তাঁকে দেখা গেছে বলিউডি ছবি ‘‌সনক’‌–এ। সেখানে বিদ্যুৎ জামালের বিপরীতে নজর কেড়েছিলেন রুক্মিণী। তবে অস্বীকারের উপায় নেই, এবার কেরিয়ারে আরও বড় ব্রেক পেতে চলেছেন নায়িকা৷ একদিকে ‘‌খিলাড়ি’‌র সঙ্গে জুটি বাঁধা, অন্যদিকে বিগবাজেট ‘লার্জ স্কেলে’র সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়া—রুক্মিণীর কেরিয়ারের বড় টার্নিং পয়েন্ট তো বটেই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেননি অভিনেত্রী।
‘‌সামুক’‌ বলিউডি সিনেমায় ইতিহাস তৈরি করবে বলে ইতিমধ্যেই দাবি করেছে ছবির প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স। জানা গেছে, গত দু’‌বছরেরও বেশি সময় ধরে এই প্রজেক্টের প্রস্তুতি চালিয়েছে তারা৷ ছবির সহ প্রযোজক আশিন শাহ জানিয়েছেন, বিশ্বমানের নির্মাণশৈলী ও বিশাল পরিসর নিয়ে একটি ‘‌প্যান ইন্ডিয়ান’‌ থিয়েট্রিক্যাল সিনেমা হিসেবে আঅত্মপ্রকাশ করবে ‘‌সামুক’‌। এই সিনেমার কেন্দ্রীয় এলিয়েনটির ডিজাইন করেছেন অ্যাকাডেমি পুরস্কারে মনোনীত ‘‌ক্রিয়েচার ইফেক্টস’‌ ডিজাইনার অ্যালেক গিলিস। তিনি ‘‌এলিয়েন’‌, ‘‌প্রেডেটর’ ফ্র্যাঞ্চাইজি’‌, ‘‌এলিয়েন: রোমুলাস’‌–এর মতো তুমুল জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। এই সিনেমার সঙ্গে অ্যাকশন ডিজাইনার হিসেবে রয়েছেন ব্রিটিশ অ্যাকশন ডিরেক্টর লুক টাম্বার। থাকছেন ‘‌অ্যাভেঞ্জার্স: ডুমসডে’‌ খ্যাত আর্ট ডিরেক্টর ক্রিস পিটার্স।
পরিচালক কনিষ্ক বর্মা কল্পবিজ্ঞান ভিত্তিক এই সিনেমার শুটিং চালাচ্ছেন ব্রিটেনে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন ছবিতে কাজ শুরু করার কথা অনুরাগীদের জানিয়েছিলেন অক্ষয়। লিখেছিলেন, ‘নতুন জ্যঁর, নতুন চরিত্র ও নতুন চ্যালেঞ্জ।’ সেখানে ছবিতে তাঁর চরিত্রের সঙ্গে ভক্তদের পরিচয়ও করিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেখানে তাঁকে দেখা গিয়েছিল কালো কোর্ট ও ফর্মাল প্যান্টে। ছিল সাদা শার্ট ও টাই। অক্ষয় কুমারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের এলিয়েন অ্যাকশন ছবি উপহার দেওয়াই এখন নির্মাতাদের লক্ষ্য। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে ‘‌সামুক’‌।

প্রতিবেদন

Lopa Bhowmik