বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

East Bengal: এফিয়ংয়ের সঙ্গে জুটি বাঁধতে ইস্টবেঙ্গলে দ্রোগবার দেশের লোবা

02 September, 2026 2:19 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: আইএসএল শুরুর আগে কলকাতার দুই প্রধানই আক্রমণভাগে জোর বাড়াচ্ছে। সোমবার শহরে এসেছেন মোহনবাগানের নতুন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন। তার পরেই লাল-হলুদে নতুন বিদেশি চমক। দ্রোগবার দেশ আইভরি কোস্টের স্ট্রাইকার একে আর্নদ লোবা-কে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল।

২৮ বছরের লোবা ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি। আইভরি কোস্টের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন তিনি। প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ডান পায়ের এই স্ট্রাইকারের কেরিয়ারে রয়েছে মেক্সিকো এবং আমেরিকার ক্লাবে খেলার অভিজ্ঞতা। শেষ বার তিনি খেলেছেন লিবিয়ার ক্লাব আল শুমা-য়।

আরও পড়ুন: Kolkata Derby: যার পায়ে চূর্ণ সবুজ-মেরুন দম্ভ, চেনেন ইস্টবেঙ্গলের নতুন নায়ক এডমন্ডকে?

লোবার কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় মেক্সিকো। দেশের প্রথম ডিভিশনের ক্লাবে খেলেছেন তিনি। ২০২১ সালে উত্তর আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলেরও সদস্য ছিলেন। অর্থাৎ কলকাতায় পা রাখার আগে বড় ম্যাচ এবং চাপের পরিবেশ—দুটিরই স্বাদ রয়েছে তাঁর।

নাইজেরিয়ার স্ট্রাইকার এনসুগুসি এফিয়ং-এর সঙ্গে তাঁর জুটি হতে পারে ইস্টবেঙ্গলের নতুন আক্রমণভাগের বড় অস্ত্র। ভিসা সমস্যার কারণে এফিয়ংয়ের শহরে আসতে কিছুটা দেরি হচ্ছে। দু’জন একসঙ্গে মাঠে নামলে শক্তি ও গতির মিশেলে লাল-হলুদের আক্রমণ যে আরও ভয়ঙ্কর হতে পারে, তা নিয়ে প্রত্যাশা থাকছেই।

এ দিকে মঙ্গলবারই নতুন দুই বিদেশি অনুশীলনে নেমে পড়েছেন। আক্রমণাত্মক মিডফিল্ডার রেনিয়ার রেমন্ড ফার্নান্ডেজ এবং ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ শুরু করে দিয়েছেন দলের সঙ্গে প্রস্তুতি।

এফিয়ং ও লোবা যোগ দিলেই ছবিটা আরও সম্পূর্ণ হবে। আর তখনই বোঝা যাবে—মোহনবাগানের এরউইনের পাল্টা ইস্টবেঙ্গলের লোবা কতটা বড় বাজি।

প্রতিবেদন

Arko Banerjee