বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

FSSAI-এর নির্দেশে রেড লেবেল, প্রক্রিয়াজাত খাদ্য়ে কি কমবে অনিয়ম?

31 August, 2026 7:19 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি, ৩১ অগাস্ট: জাঙ্ক ফুড নিয়ে আরও একবার কড়াকড়ি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) ।  কিন্তু কাজের কাজ কতটা হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে । কতটা চিনি আছে, কতটা নোনতা, কত পরিমাণ ফ্যাট, এবার প্রস্তুতকারক সংস্থাকে প্রোডাক্টের গায়ে লিখে সব জানাতে হবে। এই লেবেলিং দিলেই কি কাজের কাজ হবে? তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। লন্ডনে কোনও একটি নির্দিষ্টি কোল্ডড্রিঙ্কসের ক্যানে যদি ৬৩ ক্যালোরি থাকে, সেখানে আমাদের দেশে ওই সংস্থার পানীয় কিনলে, তাতে চিনি থাকে তিন গুণ বেশি। এমন কী কৃত্রিম রংও মেশানো থাকে। এবার ভারতেও পণ্য বিক্রি করতে গেলে সুস্পষ্ট স্বাস্থ্য সংক্রান্ত সতর্কীকরণ দিতে হবে প্রস্তুতকারী সংস্থাকে।  সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর রেড ওয়ার্নিং লেবেল লাগানোর নির্দেশ দিয়েছে FSSAI।

এতদিন ভারতে কোনও পক্রিয়াজাত দ্রব্যের প্যাকেটের পিছনে সেটিতে কী ধরনের রঞ্জক পদার্থ আছে, তা উল্লেখ করা থাকত, তাও ক্ষুদ্র অক্ষরে । প্রক্রিয়াজাত পণ্যে পুষ্টির পরিমাণ কত, তা কখনও ভারতে উল্লেখ থাকে না । কেন্দ্রের প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সংস্থা । কেন্দ্রও সঠিকভাবে সেই সদিচ্ছা দেখায়নি বলেও অভিযোগ । আন্তর্জাতিক নরম পানীয় সংস্থা, চিপস, টুথপেস্ট, একাধিক সংস্থা প্রক্রিয়াজাত পন্যে কতটা প্রোটিন থাকে, তা প্রকাশ করতে বাধাদান করে আসছে । কিন্তু ওই সংস্থাগুলিই আবার বিদেশের কড়া আইন মেনে প্রক্রিয়াজাত পণ্য তৈরি করছে । সংস্থাগুলি তা হলে কেন দ্বিচারিতা করছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ।

রেড লেবেল ওয়ার্নিং কী আদৌ ভারতে কোনও কাজে আসবে? প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলি এবার নতুন প্যাকেটে কী কী পুষ্টি সংক্রান্ত তথ্য এবং উপাদান আছে, তা জানাতে হবে।  তার ফলে অভিভাবকরা বাচ্চাদের এই খাবার দিতে গিয়ে সতর্ক হবেন। গত ফেব্রুয়ারি মাসে  সুপ্রিম কোর্টে এই নিয়ে আবেদন করেছিলেন স্বাস্থ্য কর্মীরা ।  মার্চ মাসে শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে খাদ্য নিরাপত্তা সংস্থা ।  তারপর লেবেলিং নিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে FSSAI ।  অগাস্ট মাসে FSSAI সুপ্রিম কোর্টকে জানায়, প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিশ্বের সঙ্গে ভারতের তাল মেলানো কঠিন ।   সুপ্রিম কোর্ট তিরস্কার করে এবং বলে বিশ্বের জানা উচিত ভারত নাগরিকদের স্বাস্থ্যদের নিয়ে কতটা উদ্বিগ্ন । সুপ্রিম কোর্টের চাপ বৃদ্ধির ফলে ২০২৪ সালের পর থেকে বিভিন্ন সংস্থাগুলি একাধিক পদক্ষেপ করতে বাধ্য হয় ।  এরপর সেরেলাকের মতো সংস্থাও চিনি ছাড়া সেরেলাক বিক্রি করতে বাধ্য হয় ।   বেশ কিছু পানীয় সংস্থা এনার্জি ড্রিঙ্ক লেখাও বন্ধ করেছে । এবার সুপ্রিম কোর্টের চাপে পড়ে প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে রেড লেবেল লাগানো বাধ্যতামূলক করা হল ভারতে ।

 

প্রতিবেদন

UTSAB RC