বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

ব্লু জার্সিতে ফের ‘দ্রাবিড়-সেওয়াগ’ যুগ! জুনিয়র জাতীয় দলে এন্ট্রি অন্বয় ও আর্যবীরের

27 August, 2026 3:52 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

মুম্বই : ভারতীয় ক্রিকেটে আবার ফিরে এল নস্টালজিয়া।

নয়ের দশক বা ২০০০-এর প্রথমার্ধে যে দুই নামের ওপর ভরসা করে ভারতীয় ব্যাটিং শক্ত ভিতের ওপর দাঁড়াত, ঠিক সেই দুই কিংবদন্তির উত্তরসূরিরা এবার এক সঙ্গে নামতে চলেছেন আন্তর্জাতিক আঙিনায়। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় এবং বীরেন্দ্র সেওয়াগের বড় ছেলে আর্যবীর।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে শুরু হতে যাওয়া একদিনের সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। জাতীয় নির্বাচক কমিটি তিন ম্যাচের ওডিআই ও দুটি মাল্টি-ডে (লাল বলের) ম্যাচের জন্য আলাদা আলাদা স্কোয়াড বেছে নিয়েছে।

একদিনের দলে শুধু আর্যভীর ও অন্বয়

সেওয়াগ ও দ্রাবিড় — দুই জুনিয়রই স্থান পেয়েছেন কেবল একদিনের স্কোয়াডে। ১৮ বছর বয়সী ওপেনার আর্যভীরের জন্য এটিই প্রথম জাতীয় দলে ডাক। দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই টিম ইন্ডিয়ার দরজা খুলল বীরুর যোগ্য ব্যাটার-পুত্রের জন্য।

অন্যদিকে, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা হেড কোচ রাহুল ড্রাবিড়ের ১৭ বছর বয়সী ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। পেশায় উইকেটকিপার-ব্যাটার অন্বয় সম্প্রতি শ্রীলঙ্কা সফরেও অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। সেই সফরে দুটি ইয়ুথ ওডিআই খেলে যথাক্রমে ১৪ ও ৮৭ রানের দুটি ইনিংস উপহার দেন তিনি। ধারাবাহিকতা বজায় রেখেই একদিনের দলে নিজের জায়গা ধরে রেখেছেন অন্বয়।

অধিনায়ক ও সূচি:

  • ওডিআই অধিনায়ক: লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক: যশবর্ধন সিং চৌহান)

  • মাল্টি-ডে অধিনায়ক: যশবর্ধন সিং চৌহান (সহ-অধিনায়ক: লক্ষ্য রাইচান্দানি)

  • ম্যাচ ভেন্যু: তিনটি ওডিআই এবং প্রথম মাল্টি-ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। সিরিজের দ্বিতীয় তথা শেষ মাল্টি-ডে ম্যাচটি আয়োজন করবে আহমেদাবাদ।

একনজরে ভারত অনূর্ধ্ব-১৯ ওডিআই দল:

লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেওয়াগ, ভিকে বিনীত, কুশাগ্ৰ ওঝা, অর্জুন রাজপুত, মনল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপাতি ভেঙ্কট, কাব্য প্যাটেল।

প্রতিবেদন

Sumantra Mukherjee