বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

নেপালের বিপর্যয়ে শোকপ্রকাশ মোদির, সব ধরনের সাহায্যের আশ্বাস

26 August, 2026 6:10 PM Lopa Bhowmik
শেয়ার করুন

কাঠমাণ্ডু:‌ বুধবার সকাল ৯টা নাগাদ আচমকা হড়পা বানে প্রায় ধুয়েমুছে গেল নেপালের রাসুয়া জেলা। কাঠমাণ্ডু থেকে প্রায় ১২৫ কিমি দূরের জেলা রাসুয়ায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। সেখানকার জেলাশাসক নগেন্দ্র পারিয়ার জানিয়েছেন, বেশ কিছু গ্রামীণ এলাকা ভেসে গেছে। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বহু হতাহতের আশঙ্কা রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা ঠিক কত, তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশ মোতায়েন, ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসকদল এবং অ্যাম্বুল্যান্স পাঠানোর নির্দেশ দেন তিনি। নেপালের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে টেলিফোনে মোদির সঙ্গে কথা বলেন বলেন্দ্র শাহ। মোদি তাঁকে জানিয়েছেন, এই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে থাকছে ভারত। পাশাপাশি, নেপালকে সমস্ত ধরনের সম্ভাব্য মানবিক সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে নরেন্দ্র মোদি জানিয়েছেন, “নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছি। বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে ভারতের মানুষ নেপালের ভাইবোনদের পাশে থাকবে। নেপালকে সমস্ত রকমের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণের কাজে আমাদের দলগুলিও ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে।
ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে ভারত। প্রয়োজনে ভারতীয়রা যোগাযোগ করতে পারেন 977 985 131 6807 এবং +977 970 910 7500 নম্বরে।

প্রতিবেদন

Lopa Bhowmik