বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

এনজেপি স্টেশনে অস্ত্র পাচার বানচাল, গ্রেপ্তার বিহারের দুই যুবক

26 October, 2026 2:46 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: উৎসবের মরশুমের ঠিক আগে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ বিহারের দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি। ধৃতদের নাম রোহন কুমার (২০) এবং গুড্ডু কুমার (১৯)। দুজনেই বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৬ নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে ওই ট্রেনের সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন দুই যুবকের স্কুল ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই তাদের সঙ্গে সঙ্গেই আটক ও পরে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা প্রথমে আলিপুরদুয়ার থেকে ট্রেনে এনজেপি আসে। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ হয়ে খাগারিয়ায় ফেরার পরিকল্পনা ছিল তাদের। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই অস্ত্র পাচারের নেপথ্যে কোনো বড় চক্র যুক্ত রয়েছে কি না এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি। উৎসবের আগে স্টেশনে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

প্রতিবেদন

Sandipan Saha