কালো ধোঁয়া নর্থ ব্লকের বিল্ডিংয়ে, এসি থেকে আগুন?

সংবাদদাতা, নয়াদিল্লি: কালো ধোঁয়ায় ঢাকল নয়াদিল্লির নর্থ ব্লক। সোমবার সকালে দূর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। নর্থ ব্লকেই ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস ও অর্থমন্ত্রকের কার্যালয়ও এখানে।
দমকল বিভাগ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লেগেই ধোঁয়া বেরোয়। ঝালাইয়ের কাজ চলার সময় শর্ট সার্কিটের ফলে বয়লারগুলির একটিতে আগুন ধরে যায় । খবর পাওয়ার পরই দমকলের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৬টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
#WATCH | Delhi: The Delhi Fire Department received a call reporting smoke at North Block, following which six fire tenders were rushed to the location. Fire extinguished, some internal dismantling was going on, no casualties reported: Delhi Fire Services https://t.co/wfe6UP9HHe
— ANI (@ANI) October 26, 2026
সোমবার সকালে সাংসদ মিলিন্দ দেওরা সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেন। আশঙ্কাপ্রকাশ করে এক্স প্ল্য়াটফর্মে একটি পোস্ট করেন তিনি। মিলিন্জ দেওরা লেখেন, “সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে আগুন লেগেছে। আশা করি সবাই সেখানে নিরাপদে আছেন।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় কোনও আগুন লাগেনি নর্থ ব্লকে। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঐতিহ্যবাহী সরকারি ভবনে কিছু মেরামতির কাজ হচ্ছিল। আগুন লেগে থাকতে পারে। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা নিয়ে কিছু জানায়নি পুলিশ।
