বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

যোগীরাজ্যে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়

26 October, 2026 12:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লখনউ:‌ দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়ের গাড়ি। উত্তরপ্রদেশের সুলতানপুরের ঘটনা। চারটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে তাঁর কনভয়ের গাড়ির ধাক্কা। যদিও দুর্ঘটনায় রাহুলের কোনও ক্ষতি হয়নি। কোনও চোটও লাগেনি তাঁর। কারণ তিনি যে গাড়িতে ছিলেন, সেটি বিপদের মধ্যে পড়েনি। জানা গেছে সোমবার সকালে রাহুল লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন ২০১৮ সালের একটি মানহানির মামলার হাজিরা দিতে। তখনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপরে হালিয়াপুর থানার অন্তর্গত একটি জায়গায় এই ঘটনা ঘটে। ২০১৮ সালের ৪ আগস্ট অমিত শাহের বিরুদ্ধে করা একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মানহানির মামলা করা হয়েছিল সুলতানপুরে এমপি–এমএলএ আদালতে।
জানা গেছে, কনভয়ে যে গাড়িটি দুর্ঘটনার মধ্যে পড়েছিল সেটি রাহুলের গাড়ির পেছনে ছিল। সুলতানপুরের পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাহুল গান্ধীর পেছনের চারটি গাড়িতে ছিলেন তাঁর দলেরই কয়েকজন নেতা। সেই সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মনে করা হচ্ছে, কনভয়ের কোনও একটি গাড়ি আচমকা ব্রেক কষার ফলেই এই দুর্ঘটনা।
জানা গেছে, সোমবার সকালেই দিল্লি থেকে লখনউ বিমানবন্দরে পৌঁছন রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী। সেখান থেকে তাঁর কনভয় রওনা হয় সুলতানপুরের দিকে। এয়ারপোর্ট থেকে সুলতানপুর প্রায় ১৩৫ কিলোমিটার। দুর্ঘটনাটি ঘটে গন্তব্যে পৌঁছনোর ৩৫ কিমি আগে।

 

প্রতিবেদন

Lopa Bhowmik