বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

মুখ্যমন্ত্রীসহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, ধৃত যুবক

26 October, 2026 2:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে করুচিকর মন্তব্য করার অভিযোগ। আকাশ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার তাকে পাকড়াও করে নাগেরবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, শুধু শুভেন্দুকেই নয়, একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানো এবং কুরুচিকর মন্তব্য করে সমাজমাধ্যমে পোস্ট করার মতো একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, কেন বা কী কারণে তিনি অশালীন মন্তব্য করে সমাজমাধ্যমে পোস্ট করতেন?‌
পুলিশ সূত্রে খবর, বাংলার গেরুয়া শিবিরের একাধিক নেতার নামে আকাশ ভুয়ো তথ্য রটাচ্ছেন বলে পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল। এরপর নাগেরবাজার থানায় অকাশের নামে লিখিত অভিযোগ করা হয়। এপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরেই আকাশকে গ্রেপ্তার করা হল। সোমবারই ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হয়।
উল্লেখ, রবিবারই সুরজিৎ শী নামে পশ্চিম মেদিনীপুরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত এবং ব্যঙ্গাত্মক পোস্ট করার অভিযোগ রয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik