বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

অভিভাবকের চোখের আড়ালে জলে ডুবে মৃত দেড় বছরের শিশু

29 October, 2026 6:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পাণ্ডুয়া: বাবা-মায়ের অনুপস্থিতিতে উঠোনে একা একা খেলছিল বছর দেড়েকের শিশু। আচমকাই  বাড়ির পাশের একটি বড় জলাশয়ে পড়ে গিয়ে ডুবে মৃত্যু শিশুটির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার শিখিরা-চাঁপ্তা গ্রাম পঞ্চায়েতের শিবরাই গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভৈরব মুর্মুর দেড় বছরের সন্তান বাড়ির উঠোনে খেলছিল। সেই সময়ে রান্নাঘরে ছিলেন শিশুটির মা। বাবা শৌচালয়ে গিয়েছিলেন। পরিবারের লোকেদের দাবি, তখনই কোনও ভাবে বাড়ির উল্টো দিকে বড় পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে বাড়ির উঠোনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির করেন মা-বাবা। পাড়াপড়শিরাও খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময়েই বাড়ির পেছনে পুকুরের জলে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানে হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা, জলে ডুবেই মৃত্যু হয়েছে শিশুটির। এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে।

 

প্রতিবেদন

Lopa Bhowmik