বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মর্মান্তিক ঘটনা!‌ যোগীরাজ্যে খুন কুস্তিগীরকে

25 September, 2026 2:05 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, লখনউ:‌ প্রায় প্রতিদিনই কিছু না কিছু মর্মান্তিক, রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকছে যোগীরাজ্য। এবার শিরোনামে এক কুস্তিগীর। নাম কুস্তিগীর ব্রহ্মানন্দ যাদব। রাজনৈতিক শত্রুতার জেরে ৩৫ বছর বয়সী ওই কুস্তিগীরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম অভিমন্যু যাদব, অজয় ​​যাদব, রামস্বরূপ যাদব, সঞ্জয় যাদব এবং রাকেশ যাদব। এরা সকলেই ভক্তান গোসাইপুর গ্রামের বাসিন্দা। সবাইকেই গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের ঘটনা।
জানা গেছে, ব্রহ্মানন্দ যাদব মোটরবাইকে চেপে গিধিনি বাজারের দিকে যাচ্ছিলেন গবাদি পশুর জন্য খাবার কিনতে। তখনই অভিযুক্ত রাকেশ যাদবের বাড়ির কাছে আটকানো হয় তাঁকে। গাড়ি থামাতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান ব্রহ্মানন্দ। এরপরই লাঠি, কুড়ুল, টাঙ্গি, কাটারি দিয়ে তাঁকে আক্রমণ করা হয়। অভিযোগ, হামলা ঠেকাতে এলে কুস্তিগীরের ভাইকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় ব্রহ্মানন্দকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পথচারীরা তাঁকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ব্রহ্মানন্দকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিবারের সদস্যরা খলিলাবাদ বাইপাসে ব্রহ্মানন্দের দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। করা হয় রাস্তা অবরোধ। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার সন্দীপ কুমার মীনা জানিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে মৃতের পুরনো শত্রুতা ছিল। ব্রহ্মানন্দের ভাই রামাকান্ত ওই অঞ্চলের আগামী গ্রাম প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযুক্তরা ব্রহ্মানন্দকে সরিয়ে দিয়ে তার ভাইকে হারানোর পরিকল্পনা করেছিল।

প্রতিবেদন

Lopa Bhowmik