বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রাজ্য বিজেপি সংগঠনে রদবদল, বড় দায়িত্ব পেলেন অঞ্জনা বসু

25 September, 2026 6:29 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজ্য বিজেপির সংগঠনে বড় রদবদল হল। যেহেতু পুজোর পরই বেশ কয়েকটি পুরসভার ভোট। তাই সংগঠনকে নতুন করে সাজানো হল। এ ব্যাপারে দলের ‘এক পদ এক ব্যক্তি’ নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার এই রদবদলের ঘোষণা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। সংগঠনের মহিলা, যুব, ওবিসি মোর্চা থেকে শুরু করে সাংগঠনিক জেলার সভাপতি, রাজ্য সম্পাদক সর্বত্র নতুন মুখ কয়েকটি নাম যেমন বাদ পড়েছে, তেমনই বেশ কয়েকটি নাম যোগও হয়েছে। উল্লেখযোগ্য বাদ পড়াদের মধ্যে রয়েছেন তিন মন্ত্রী। তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। উল্লেখযোগ্য সংযোজন হল অঞ্জনা বসুর নামটি। তিনি অগ্নিমিত্রার স্থলাভিষিক্ত হলেন। এখন তিনি মহিলা বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।
বিজেপি যুব মোর্চার সভাপতি পদে ছিলেন বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ। তাঁর বদলে এসেছেন বিধায়ক অমিত সামন্ত। মহিলা মোর্চার পদ থেকে রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়া রাজ্য সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
বিজেপিতে রদবদল নিয়ে একাধিক বৈঠক করেছেন রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতারা। শুক্রবার কেন্দ্রীয় নেতারা বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেন। এছাড়া সাত সাংগঠনিক জেলা বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়ায় জেলা সভাপতি বদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রতিবেদন

Lopa Bhowmik