পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু নভেম্বরে
সংবাদদাতা, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যে ভোটার তালিকায় নিয়মমাফিক সংশোধনের কাজ শুরু হবে আগামী নভেম্বর মাস থেকে। এই কাজ একই সঙ্গে হবে কেন্দ্রশাসিত রাজ্যগুলিতেও। বৃহস্পতিবার দিল্লির নির্বাচন কমিশন জানিয়েছে, যে সব রাজ্যে এসআইআর হয়ে গিয়েছে, সেই সব রাজ্যে এই সংশোধনের কাজ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী বছর ৪ জানুয়ারি। এসআইআর নিয়ে বিতর্ক এবং নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
