বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সিউড়িতে গরু বোঝাই গাড়ি আটক করলেন ভিএইচপি ও বজরং দলের সদস্যরা

04 October, 2026 11:19 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: চারটি গরু নিয়ে একটি গাড়ি যাচ্ছিল সিউড়ি শহরের উপর দিয়ে। সেই সময় সেখানে বিশ্ব হিন্দুপরিষদ ও বজরং দলের একটি কর্মসূচি চলছিল। তখন দলের সদস্যরা সিপিএম পার্টি অফিসের সামনে মাইক বাজিয়ে ‘হনুমান চালিশা পাঠ’-এর কর্মসূচি পালন করছিলেন।

সেখান দিয়ে গরু বোঝাই গাড়িটিকে যেতে দেখে বেশ কয়েকজন রীতিমতো ধাওয়া করে সেটি আটক করে। পরে সেটিকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। গাড়ির মধ্যে থাকা চারজন ব্যক্তির মধ্যে দু’জন গাড়ি ছেড়ে পালিয়ে যায়। সিউড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এবং ওই গাড়ি সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক জানান, সিউড়ি থানা এলাকা খুকুড্ডি গ্রাম থেকে এই চারটি গরুকে সিউড়ি নিয়ে আসা হচ্ছিল। চালক একথা বললেও সেগুলি পাচারের চেষ্টা হচ্ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন

Sandipan Saha