বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বেহাল রাস্তা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ মালদহে

05 September, 2026 1:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: বর্ষা এলেই হাঁটু সমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘ তিন বছর ধরে এমন পরিস্থিতি চললেও রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় নেতা, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় অভিনব প্রতিবাদে শামিল হন ডারল গ্রামের বাসিন্দারা। রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হওয়ার পথ নেই। ফলে জল জমে মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও।

এই রাস্তা দিয়েই স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয়। শিশু, পড়ুয়া, অসুস্থ ও প্রসূতিদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাইক ও টোটো চলাচলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। গ্রামবাসীদের আরও অভিযোগ, রাস্তার দুরবস্থার কারণে আত্মীয়স্বজন আসতে চান না। এমনকী, রাস্তার অবস্থা দেখে ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যাচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

প্রতিবেদন

UTSAB RC