বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভাড়া নেওয়া অ্যাকাউন্টে সাইবার অপরাধের টাকা, সিঁথি থেকে গ্রেপ্তার দুই

19 September, 2026 7:43 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: সাইবার অপরাধের টাকা রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে এবং সেই টাকা অন্যত্র সরানো হচ্ছে । এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার নাগেরবাজার থানার পুলিশের। শুক্রবার রাতে দমদম রোডে পূর্ব সিঁথির একটি ভাড়া বাড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়, ধৃতদের নাম তপন মুখোপাধ্যায় ও তমাল বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কীভাবে অ্যাকাউন্টে ৭ কোটি, শালবনি জমি কেলেঙ্কারিতে সুমিতের বয়ানে অভিষেকের নাম

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একাধিক আধার কার্ড, একটি মোবাইল ফোন, সিম কার্ড এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তপনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাস্তবে চালাতেন তমাল। জিজ্ঞাসাবাদে তমালের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। একই নামে আলাদা আলাদা ঠিকানা লেখা একাধিক আধার কার্ড এবং অসংখ্য হোটেলের কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, তমালের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। সেখানে তিনি হোটেল বুকিংয়ের প্রস্তাব দিতেন, কিন্তু বাস্তবে কোনও বুকিংই করা হত না। এভাবে প্রতারণা করে যে টাকা আসত, তা রাখা হত তপনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর বিনিময়ে তপনও সুবিধা পেতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। জেরায় তমাল নিজের যে পরিচয় দিয়েছেন, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।তদন্তকারীদের ধারণা, এর নেপথ্যে কোনও চক্র সক্রিয় থাকতে পারে। সেই বিষয়ে খোঁজ চালাচ্ছেন তাঁরা।

প্রতিবেদন

UTSAB RC